মির্জাগঞ্জে ছাত্রলীগ সভাপতির উদ্যোগে ইফতার বিতরন

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ-কমপ্লেক্সে ভর্তি রোগী, পথচারী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে ভর্তি রোগী ও স্বজনদের এবং উপজেলার বিভিন্ন স্থানে ২শ প্যাকেট ইফতার পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

মোঃ জহিরুল ইসলাম জুয়েল এ সময় সাংবাদিককে বলেন, করোনা মহামারির, লকডাউন অবস্থায় যখন গরিব ও অসহায় মানুষ খাবার যোগাতে হিমশিম খাচ্ছে, সেই মুহূর্তে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। উপজেলা ছাত্রলীগ ভবিষ্যতে ও গণমুখী কর্মকান্ড অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার, মেহেদী হাসান অন্তর সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।