মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনতা অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হওয়ায় বড়গুনা জেলায় যোগদান ও মুলাদী উপজেলা থেকে বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনতা অনুষ্ঠান বেলা ১১টায় উপজেলা হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেন-এর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্রা গোস্বামী, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল আহসান, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান, চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান হাজী মুহসিন উদ্দিন খান, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন জুয়েল, পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ইমাম, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি তালুকদার খোকন, উপজেলা তৃণমুল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান, উপজেলা সাংবাদিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মনির হোসেনসহ সাংবাদিক ও সুধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তা শুভ্র দাসকে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।