“সংস্কার”

“সংস্কার”
-শ্রী বিপ্লব জলদাস

কিসের এত অহং বাপু
কিসের এত অহং,
আচরণে পশুর মত
পাল্টে যায় রং।

মানুষের এমনতর
হওয়া উচিত নয়,
পশুরাই তো করবে এমন
জানো নিশ্চয়।

কর্মে মানুষ মহান হলে
ঘটে পরিচয়,
আমি বড় আমি বড়
বলা উচিত নয়।

বিলুপ্তি প্রায় সভ্য মানুষ
অসভ্যদের বাড়ছে ভিড়,
অসুন্দরের পূজারীরা
এই সমাজে করছে নীড়।

কালো আঁধার কাটবে কখন
আশায় পথিক চেয়ে,
আঁধার গিয়ে ফুটবে আলো
ভালোবাসা পেয়ে।