বরগুনায় স্কুলছাত্রীকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় এক শিক্ষার্থীর হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ মে) দুপুরে দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এর ২০ ঘন্টা আগে তাকে অপহরন করা হয়েছিলো বলে পরিবার অভিযোগ করেন। ওই শিক্ষার্থীর নাম খাদিজা। তার বাড়ি বরগুনার সদর উপজেলায়। তার বাবা একজন সৌদি প্রবাসী। এর আগে সোমবার (০৩ মে) সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার শেষ বিকেলে খাদিজা বাড়ির সামনে দাঁড়ানো ছিল। সন্ধ্যার পর ঘরে না ফেরায় মেয়েকে খুঁজতে শুরু করেন। না পেয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেন। রাতভর খুঁজেও কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সকালে বরগুনা সদর থানায় বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, বর্তমানে মেয়েটি অসুস্থ্য অবস্থায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার সাবেক ইউপি সদস্য ফারুক হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।