আগৈলঝাড়ায় ইয়াবা সম্রাট গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল্লাহ জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাসেম মীরের ছেলে রিপন মীরকে ছয়গ্রামের মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে ১৩৩ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩৭০টাকা ও একটি মটরসাইকেলসহ তাকে বুধবার বিকেলে গ্রেফতার করেন বরিশাল র‌্যাব-৮ সদস্যরা।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো.আব্দুল্লাহ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রিপন মীরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।