কাজীরহাটে মেম্বারের বিরুদ্ধে সরকারি রাস্তা সংযুক্ত বিল্ডিং নির্মাণের অভিযোগ

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
সরকারি রাস্তা সংযুক্ত বিল্ডিং উত্তোলন করছে ইউপি পরিষদের এক সদস্য।

জানাগেছে, কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মন্টু মিয়া লতা ইউনিয়নের সোনাপুর গ্রামে বসত বাড়ি উত্তোলন করছেন। এই রাস্তা দৈনিক শত শত লোকজনের আসা যাওয়ার মাধ্যম। কয়েকদিন যাবৎ মেম্বার মন্টু মিয়া নিজ অর্থায়নে বিল্ডিং বসত ঘর উত্তোলন করছে।

এলাকাবাসী জানিয়েছে, মেম্বার বলে কেউ কিছু বলতে সাহস পায় না এবং বিল্ডিং র্নিমানে কেউ বাধা দেয় না।

এ বিষয় লতা আ”লীগ সাধারন সম্পাদ আসাদুজ্জামান খাজার সাথে আলাপ করলে তিনি জানান, সরকারি রাস্তা সংযুক্ত বিল্ডিং উঠানোর বিষয়ে ঘটনাস্থলে গিয়ে সীমানা নির্ধারন করে সরকারি রাস্তা থেকে ২ হাত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে শুনেছি স্থাণীয় বিএনপি নেতা নাজমুল হক তিনু মোটা অকেংর অর্থ হাতিয়ে নিয়েছে।

সোনাপুর গ্রামের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ বলেন, সরকারি রাস্তা সংযুক্ত বিল্ডিং নির্মানাধীন কাজ চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে। বিএনপি নেতা নাজমুল হক তিনু এক লক্ষ টাকা রফাদফা করে নিয়েছে।

লতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই।

এদিকে মেম্বার মন্টু মিয়ার মুঠোফোন এ (০১৭২২৭৫৬১৯৪৫) কল করলে বন্ধ পাওয়া গেছে।