নলছিটিতে মৎস্য খামারে বিষ প্রয়োগ, দশ লাখ টাকা ক্ষতি

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে রাতের আঁধারে রাসায়নিক বিষক্রিয়া প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। শুক্রবার (০৭ মে) সকালে মৎস্য খামারের মালিক মোঃ মাহাবুব তালুকদার প্রতিদিনের ন্যায় ঘেরে গিয়ে মাছগুলো মৃত্যু অবস্থায় পানিতে ভাসতে দেখতে পায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালি গ্রামের তরুণ উদ্যোক্তা মোঃ মাহবুবুর রহমানের মৎস্য খামারে।

এই উচ্চ শিক্ষিত বেকার মৎস্য খামারী এক বছর আগে ১ একর সম্পত্তির উপরে মাছের ঘের করে বানিজ্যিক ভাবে মাছ চাষ শুরু করেন।

তাহার এমন স্বনির্ভর হওয়ার উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে তার ব্যবসাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে কোনো কুচক্রী মহল বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে বলে মনে করেন খামার মালিক মাহবুবুর রহমান। এ ব্যাপারে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। উচ্চ শিক্ষিত মাহবুব এর আগে একটি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তিনি চাকরি ছেড়ে তিনি নিজ গ্রামের বাড়িতে চলে আসেন। পরে নিজেকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাছের ঘের নির্মাণ করেন। গতবছর থেকে মাছ চাষ করা শুরু করে।

সরোজমিন পরিদর্শন করে দেখা গেছে তাঁর মৎস্য খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে তিনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এ অবস্থায় তিনি দিশেহারা হয়ে পড়েছে।

তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। দোষীদের শাস্তি দেয়া না গেলে পরবর্তীতে বেকার যুবকরা মাছে চাষের মাধ্যমে আত্মকর্মী হতে নিরুৎসাহিত হবে।