দেশ একটি গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়ে আছে: সরোয়ার

সাইফউদ্দিন মিলন॥
বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, বর্তমান দুর্বল এই সরকার এখন মামলা ও বাহিনী নির্ভরশীল সরকারে পরিণত হয়ে পড়ার কারণে আজ দেশ একটি গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়ে আছে।

রোববার (০৯ মে) বেলা ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, এই সরকারকে অবৈধভাবে যারা সেদিন রাতের আধারে জনগনের ভোট হরন করে ক্ষমতায় বসিয়েছিলেন সরকার এখন তাদেরকে বিত্বশালী বানাবার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

সরকার আজ দেশের সাধারন মানুষের খাদ্য ব্যাবস্থা নিশ্চিত না করে লগডাউন দিয়ে মানুষকে ঘরবন্দি করে রেখেছে। যার ফলে শ্রমিক শ্রেনির মানুষ বেশি ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে। একারণে দুস্থ শ্রমজীবী মানুষকে সরকার ঘরে আটকে রাখতে ব্যার্থ হয়েছে। তারা ঠিকমত লগডাউন মানছে না, পথে পথে শোনা যায় আগে জীবন তার পরে করোনা।

তিনি আরো বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, একজন রাস্ট্রপতির স্ত্রী হয়ে তিনি বিচার বিভাগে ন্যায় বিচার পায়নি এমনকি তিনি অসুস্থ হবার পরও দেশের মৌলিক চাহিদা চিকিৎসা সেখানেও তার অধিকার সরকার হরন করেছে।

সরকার বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে আলাদা করার কথা বলে প্রচার চালালেও তারা বিচার বিভাগকে নিজেদের হাতে রেখে নিজ স্বার্থে ব্যবহার করছে।

বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদলের আয়োজনে মহানগর জৈষ্ঠ শ্রমিক নেতা আব্দুল হকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, শ্রমিকদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জি.এম ফারুক, মহানগর শ্রমিকদল সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন, জেলা শ্রমিকদল সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষাবোর্ড শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম,পরিবহন শ্রমিকদল নেতা নুর আলম ও ট্রাক ইউনিয়ন শ্রমিকদল নেতা জাহাঙ্গির আলম প্রমুখ।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান।