ফরিদপুর থেকে অস্ত্রসহ ৪ জনকে আটক করলো বরিশালের র‌্যাব

রূপালী ডেস্ক।।
র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি এর একটি বিশেষ অভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় শনিবার (০৮ মে) দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড ভাংগা রাস্তার মোড় থেকে ০৪ (চার) জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ শামসু শিকদার(২৭), পিতাঃ মৃত আওলাদ শিকদার, সাং-বড় বালিয়াডাঙ্গি, (২) মোঃ সোহেল শেখ(২৮), পিতাঃ মৃত মেহের মাষ্টার, সাং-করিম মৃধা ডাঙ্গি, (৩) মোঃ শাহাজান শিকদার(৩৭), সাং-বড় বালিয়াডাঙ্গি, সর্বথানা-চরভদ্রাসন, (৪) মোঃ পাভেল মুন্সি(২৫), পিতাঃ মোঃ সালাউদ্দিন মাষ্টার, সাং-মকবুল মুন্সীডাঙ্গি, থানাঃ সদর, জেলাঃ ফরিদপুর বলে জানায়।

আসামীদের নিকট থেকে ০১ (এক) টি ৯ এমএম বিদেশি পিস্তল (গঅউঊ ওঘ টঝঅ), ০১ (এক) টি ৯ এমএম বিদেশি পিস্তল এর ম্যাগাজিন, ০১(এক) টি মোটর সাইকেল এবং নগদ ১০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিসি- ২ এর ডিএডি মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।