মুলাদীতে দরিদ্র ও দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৪৫০টাকা করে দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করেন মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল।

সোমবার (১০ মে) বেলা ১১টায় মুলাদী পৌরসভা চত্বরে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্বোধনী দিনে পৌর শহরের সকল ওয়ার্ডের দরিদ্র ও দুস্থদের মাঝে ৪৫০টাকা করে বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- পৌর সচিব শফিউল আলম, যুবলীগ নেতা শাহ আলম মিঠু হাওলাদার, কাজী কামাল হোসেন, এসটিও জাকির হোসেন, আল আমিন খান, মনির কবিরাজ সহ পৌর সভার সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।