লালমোহনে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো. নাঈম, লালমোহন (ভোলা)।।
রক্তদানের শিখরে লালমোহন, নামক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত ২০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংগঠনে স্বেচ্ছাসেবক গন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোঃ সোহেল রানা। সহযোগী হিসেবে ছিলেন মোঃ ওমর হাওলাদার, মোঃসোহেল সরদার, মোঃফিরোজ হোসেন, মোঃশামিম হোসেন, মোঃ রেজাউল ইসলাম হায়াত ও আরো অন্যান্য স্বেচ্ছাসেবীগন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃসোহেল রানা বলেন, এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে, গরীব দুঃখীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। তাই সংগঠনের পক্ষ থেকে এ ক্ষুদ্র আয়োজনটি করা হয়েছে।

তিনি আরো বলেন, সমাজের একেবারে সুবিধা বঞ্চিত অসহায় প্রতিবন্ধী মানুষের কাছে ঈদ উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। করোনা কালিন এই দুর্যোগে বৃত্তবান সবাইকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে যার অবস্থান থেকে সেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।