ছাতকে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের পিতার ইন্তেকাল

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের পিতা বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব হাজী রহমত উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ মে) দুপুর ১.১৫ ঘটিকার সময় তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার সময় তার নিজ গ্রামের বাড়ী উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া রাজার গাঁও গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)।

জানাজা নামাজে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, নতুন বাজার দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল মতিন, শিক্ষক আসলম আলী, সামজিক, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা কুতুব উদ্দিন।

এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমদ, জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ দি ডেইলি ‘নিউজ মেইল’ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আহমদ তালুকদার। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।