সুনামগঞ্জে ভারতীয় মদ, পাথর, ইজিবাইক ও ঠেলাগাড়ী জব্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের সীমান্তবর্তী স্থানে যৌথ অভিযান চালিয়ে চোরাই ভারতীয় মদ, পাথর, ইজিবাইক ও ঠেলাগাড়ী জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। এ ঘটনায় জড়িত চোরাই কারবারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির যৌথ অভিযানে মাছিমপুর বিওপির টহল দল মঙ্গলবার  (১১ মে) দুপুরে সীমান্ত মেইন পিলার ১২০৮ এর নিকট হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫,০০০/- টাকা।

অন্যদিকে লাউরগড় বিওপির টহল দল ১০ মে ২০২১ তারিখ ২৩৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের দশঘর নামক স্থান হতে ভারতীয় পাথর ৬৫ ঘনফুট, ইজিবাইক ০১টি এবং ঠেলাগাড়ী ০৩ টি আটক করে, যার আনুমানিক মূল্য ১,৬২,৮০০/- টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং পাথর, ইজিবাইক ও ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।