বামনায় ১৭শত অসহায়দের মাঝে ঈদ উপহার দিয়েছেন অস্ট্রোলিয়া প্রবাসী

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনায় ঈদুল ফিতরের আনন্দ বঞ্চিত চারটি ইউনিয়নের অসহায় হতদরিদ্র পনেরশত নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী কিনতে নগদ অর্থ বিতরন করেছেন অস্ট্রোলিয়া (পাপুয়া নিউগিনি) প্রবাসী জাকারিয়া মহারাজ। এছাড়াও বামনার বিভিন্ন এতিমখানার ২০০ এতিম শিশুদের মাঝে কাপড় ও জামা দিয়েছেন।

বুধবার (১২ মে) বিকেল ৫টার সময় কলেজ রোডস্থ তার বাসভবনের সামনে এ অর্থ বিতরন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ সিকদার উপস্থিত ছিলেন।

এসময় জাকারিয়া মহারাজ বলেন, আমি ব্যবসা করে অর্থ উপর্জন করে অসহায়দের মাঝে দিতে ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আগামীতে আরো বেশী করে দিতে পারি।

বরগুনা-২ (বামনা,বেতাগী ও পাথরঘাটা) মানুষের জনপ্রিয় নেতা, বামনার মাটি ও মানুষের আস্থাভাজন মো: মনিরুজ্জামান মনির বলেন, আমার ভাই কষ্ট করে টাকা রোজগার করে আমার বামনার অসহায় দরিদ্রদের মধ্যে বিতরন করছেন সে জন্য গর্বিত ও আনন্দিত। এছাড়াও মহারাজ মহামারি করোনায় উপজেলার দরিদ্রদের মধ্যে ত্রান দিয়েছিলেন।