দশমিনা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও আল-আমিন

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী)।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআল আমিন। বৃহস্পতিবার (১৩ মে) বিকালে এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিকদের এই ঈদ শুভেচ্ছা জানান তিনি।উপজেলাসহ দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, অগগ্রতি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ‘পবিত্র ঈদ-উল- ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। ঈদ-উল- ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল- ফিতরের আনন্দ ঘন মুহূর্ত। তাই ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

তিনি আরও বলেন, ‘গত বারের মতো এবারও বিশ্বব্যাপী করোনা ভাইরাস সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর উদাযাপিত হবে। আগের মতো হয়তো সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবেনা। তবুও আমরা যে যেখানেই থাকিনা কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণ ভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক।’