বরগুনায় বিএনপির নির্যাতিত ও কারাবন্ধি নেতা-কর্মীদের কেন্দ্রীয় নেতার ঈদ উপহার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা-১ বরগুনার সদর,আমতলী ও তালতলীতে উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা। ইতিমধ্যে তিনি শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজের পরে বাড়ী বাড়ী গিয়ে বিভিন্ন স্থানের হতদরিদ্র অসহায় মানুষদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরন করছেন।

এছাড়াও তিনি জেলার বিএনপি,যুবদল,শ্রমিকদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নির্যাতিত,নীপিড়িত ও মিথ্যা মামলায় করাবন্ধি নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের খোজখবর ও ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ দিয়েছেন।

এসময় তিনি বলেন,করোনা ভাইরাস কোন আতংক নয়,বরং সচেতনতা ও মাস্ক ব্যবহার করতে হবে। দেশে আজ ক্রান্তিকাল চলছে,সরকারের নির্যাতন ও নীপিড়নে মিথ্যা মামলার স্বীকারে হাজার হাজার নেতা-কর্মী আজ জেলে রয়েছেন। এর পরিনাম ভালো নয়,জবাব একদিন দিতেই হবে। তিনি আরো বলেন, অন্ধকারের পর আলো আছে, তেমনি আলোর পরে রয়েছে আধার। আপনারা ধৈর্য্য ধরুন, সুফল অতিসন্নিকটে।