ভাণ্ডারিয়ায় বজ্রপাতে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার (১৫ এপ্রিল) বিকালে আল আমিন(৩০) নামের এক পল্টি ব্যবসায়ী বজ্রপাতে মারা গেছে।নিহত আল আমিন উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ মোদাচ্ছের তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রেজাউল ইসলাম। চিকিৎসক জানান, ওই কৃককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়া এবং গুরি গুরি বৃষ্টির মধ্যে আল আমিন বাড়ি সংলগ্ন সাতবাড়িয়া মাঠে ছাগল আনতে গেলে বিকাল আনুমানিক চারটার দিকে আকস্মিক ভাবে বজ্রপাত সংগঠিত হলে তাতে গুরুতর আহত হয়। স্বজনরা ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।