করোনাভাইরাস মোকাবিলায় যে পরামর্শ দিলেন সানি লিওন

বিনোদন ডেস্ক।।
দেশে ভয়াবহ করোনা পরিস্থিতিতে PETA-র সঙ্গে হাত মিলিয়ে দিল্লির পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওনে। প্রতিদিন দশ হাজার পরিযায়ী শ্রমিককে খাওয়ানোর ব্যবস্থা করেছেন সানি। তিনি জানিয়েছেন, “বর্তমানে আমরা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব।

প্রতিদিন দিল্লির দশ হাজার পরিযায়ী শ্রমিককে প্রোটিনসমৃদ্ধ খাবার তুলে দিতে সক্ষম হচ্ছি। ডাল -ভাত, ডাল-রুটি, খিচুড়ি আর যেকোন ফল থাকছে সকলের জন্য।”

এ প্রসঙ্গে সানি লিওনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তার অনুরাগীদের উদ্দেশে সবাইকে করোনার টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। “নিজে ভ্যাকসিন নিন,প্রিয়জনকে ভ্যাকসিন এর জন্য নিয়ে যান। যাতে আমাদের কোভিড যোদ্ধাদের সুবিধে হয় করোনাভাইরাস কে আরো ভালোভাবে মোকাবিলা করতে”।