ঈদ নেই

ঈদ নেই
-এ কে এম শামীম আহমেদ

ঈদ নেই আজ আর
নেই মজদুরের নাগরিক অধিকার
কারো ঘরে হাসি নেই চাঁদের
আছে শুধু আহাজারি তাঁদের।

পদদলিত আজ আমাদের ঈদ
কান্নার শব্দে মুমূর্ষু মৃত্যু হয়ে
ধূসর গোলাপের মত ঝড়ে যেতে দেখি
ঈদ মানে প্রিয়জন হারানো বেদনা নাকি?

ঈদ নেই গ্রামের পথে কোন কৃষকের ফসলের মাঠে
নেই আনন্দের উচ্ছ্বাস কিশোরীর লালফিতে চুড়িতে
অসহায় রিক্সা চালোকের প্যাডেল ছুঁয়ে আজ ঈদ ঘামে ভিজে
এক মুঠো ভাতের আহাজারিতে ফিরে পেতে চায় অধিকার রাজপথে।

ঈদ মানে অধিকার আদায়ের বিপ্লবী সৈনিকের কারা বাস
ঈদ মানে চোখ বুঝে দেখে যাওয়া আগামী প্রজন্মের কঠিন সর্বোনাশ।