রাহুল গান্ধীর কোলে তাঁর প্রেমিকা? তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

বিনোদন ডেস্ক।।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ২০১৫ সালের ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’ মুক্তি পেয়েছে। তার পর থেকেই একাংশ ভারতবাসীর মনে একটাই প্রশ্ন, ‘ছবির নায়ক কি রাহুল গান্ধী’? ছবির একটি দৃশ্য দেখে হতবাক নেটাগরিকদের প্রশ্ন, ‘রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে নাকি’! হঠাৎ এই ধারণা কেন জন্মাল কেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে?

হলিউড অভিনেতা জেমি ডর্ননকে রাহুল গান্ধী বলে ভুল করে বসেছেন নেটাগরিকরা। কেউ কেউ কেবল মাত্র মশকরা করার জন্য ট্রেন্ডের সঙ্গে পা মেলালেন। টুইটারে দাবি উঠেছে, জেমির সঙ্গে চেহারার মিল রয়েছে রাহুলের।

জনৈক নেটাগরিক জানিয়েছেন, তার মাকে ছবির একটি দৃশ্য দেখাতেই তার মা বলে উঠেছেন, ‘এ কী, রাহুল গান্ধীর প্রেমিকা আছে বুঝি!’

কেউ আবার মশকরা করে আক্ষেপ করেছেন, ‘রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে। আমারই নেই’।

যে ছবি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে জেমি ডর্নন অভিনীত চরিত্র ক্রিস্টিয়ান গ্রে কোলে তুলেছেন ডাকোটা জনসন অভিনীত অ্যানাস্টেশিয়া স্টিলকে। ছবিটি পোস্ট করে জনৈক নেটাগরিক কংগ্রেসের নেতাকে উল্লেখ করে লিখেছেন, ‘এ সব কী আচরণ’! কেউ ঠাট্টা করে নিজেকে রাহুলের স্ত্রী বলে দাবি করে জানালেন, তিনি এ সব একদম পছন্দ করছেন না। সূত্র-আনন্দবাজার পত্রিকা।