মহিপুরে আর্থিক অভাবের কষ্ট সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
পটুয়াখালীর মহিপুরে আর্থিক অভাব অনাটনে মানষিক বিপর্যস্ত হয়ে হারুন হওলাদার (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (১৯ মে) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মনাসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর হারুন হাওলাদারের। সন্ধ্যায় তিনি মহিপুর বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঘুমিয়ে পরেন। পরে সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে বিলে গিয়ে বিষপান করেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।