সাংবাদিক হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে মুলাদীতে সভা ও নিন্দা জ্ঞাপন করে মুক্তির দাবী

ভূঁইয়া কামাল, মুলাদী।।

প্রথম আলো পত্রিকার জ্যোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয় আটকে রেখে হেনস্থা ও গ্রেফতারের নিন্দার প্রতিবাদ জানিয়েছে মুলাদী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ১৯ মে সকাল ১১টায় সাংবাদিক ঐক্যকল্যাণ পরিষদের কার্যালয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত রোজিনার মুক্তির দাবি জানান উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী প্রেস ক্লাবের সভপতি আলমগীর হোসেন সুমন, সহ-সভাপতি কে, এম, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, প্রচার সম্পাদক সিরাজ মোল্লা, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন, রিপোটার্স ইউনিটির উপদেষ্টা সেলিম আহম্মেদ চৌকিদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবীন রাড়ী, সহ-সম্পাদক মিজানুর রহমান, মুলাদী তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক শাহিন বেপারী, সাংবাদিক রেজা হাওলাদার, শামিম সরদার প্রমুখ।