সেনাভর্তি ইসরায়েলি বাসে বিধ্বংসী হামলা চালালো হামাস

আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের সেনাভর্তি একটি বাসে ট্যাংক দিয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘হামাস’। আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ওই স্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে।

সংস্থাটির সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগ্রেড এর দাবি, ইসরায়েলের সেনাভর্তি একটি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার সাইরেন বাজানোর পর সেনাভর্তি বাসে হামলার খবর এলো। এর আগে আট ঘণ্টা পর্যন্ত কোনো রকেট হামলা হয় নি। এদিকে, ইসরায়েলি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবারের মধ্যে ‘যুদ্ধবিরতি’ হতে পারে। এর আগে, হামাসের উপ প্রধান আবু মুসা মারজুক জানিয়েছিলেন, দুই একদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও সমালোচনার মুখে রয়েছে।