আল আকসা মসজি হামলার প্রতিবাদে বরগুনায় প্রতিবাদ সমাবেশ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ জনগণের ওপর ইসরাইলের আগ্রাসন ও মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বরগুনায়।

শুক্রবার (২১ মে) জুম’আর নামাজের পরে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক ঝন্টু, বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কিসলু, আওয়ামী যুবলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমূখ।

বক্তারা বলেন, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা মসজিদে হামলাসহ ফিলিস্তিনের নিরস্ত্র মুসলিমদের উপর একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। বর্বর হামলা চালিয়ে প্রতিনিয়ত নিরীহ মুসলিমদের শহীদ করছে। ইসরায়েলের এমন আগ্রাসন মেনে নেয়া যায় না।

তারা বলেনে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

বক্তারা আরো বলেন, গত কয়েকদিন ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন কয়েক শতাধিক ফিলিস্তিনী। এর অধিকাংশই নারী ও শিশু। অথচ মানবতার ফেরিওয়ালা বিশ্বনেতারা এবং মানবাধিকার সংস্থা গুলো কোনো ভূমিকা পালন করছেন না। ইসলামী রাষ্ট্রগুলোও নিরব ভূমিকা পালন করছেন।

ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান বক্তারা। একই সাথে বিশ্বের ইসলামী রাষ্ট্রসহ সব দেশকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পরে বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব জাহিদুল ইসলাম গোলাম মাওলার পরিচালনায় ফিলিস্তিনে নিহতের স্বরনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।