” অহং “

” অহং “
-শ্রী বিপ্লব জলদাস

অহংকারী অহংকারে
মত্ত থাকে সদা,
অজ্ঞানের প্রলোভনে
ভাবেন সবার দাদা।

আরে বেটা লেটা ফেটা
করিস কত কি,
পতন হবে মনে রাখিস
বড় হবি কি।

হিংসা করে কংস রাজা
মরতে হল শেষে,
ছল চাতুরি রঙ্গ ছেড়ে
যাবে আপন দেশে।