আর্তনাদ

আর্তনাদ
-মাহফুজা রিনা

পৃথিবী জুড়ে উৎসবের আয়োজন,
স্বপ্নগুলো যেন শ্মশান পোড়া ছাই।
নিজের ভিতর নিজে অন্তর্মুখী সারাক্ষণ,
বাইরে বেরোলেই আমাবশ্যা, হায়!

ভালবাসার জায়গা গুলো এখন অশ্রদ্ধা
আর অশুদ্ধতায় ভরা,
মমতার বুকে চেপে ধরা স্নেহ টুকু যেন মলিন,
সুখ তাই সাম্যর্থের বাইরে,
কেননা স্নেহ ভালবাসা আর কিছু নয়।

অতি কষ্টে যত্নে লালিত স্বপ্নটা এখন অসহনীয়,
আরাধ্য করুনাময় ভেঙেছে সব শান্ত উপেক্ষায়,
সব দৃশ্য মুছে দিয়েছে ছিল যা তার মহিমায়।

আড়াল করি নিজেকে, ব্যকুল কন্ঠে গিলে ফেলি
কষ্টার্জিত ক্রন্দনধ্বনি,
সামলে রেখে নিজেরে বুঝাই।

ভুলগুলো কি ছিল শুধুই ভুল?
মমতার দামে কিছুই কি কেনা যেত না?
উপসংহারে নিজেকেই মিথ্যে প্রমাণ করি।
বলি, বেঁচে তো আছি!

নিঃশ্বাস নিলেই কি বেঁচে থাকা বলে?