ওসি মিজানুর রহমানকে বাউফল থানায় পোস্টিং

গোলাম কিবরিয়া, বরগুনা।।
মোঃ মিজানুর রহমানকে ওসি তদন্ত হিসাবে পটুয়াখালী জেলার বাউফল থানায় পোস্টিং হয়েছে। তিনি ২০১০ সালে আউট সাইট পুলিশে ভর্তি হন। তার বাড়ী বরগুনা জেলার বেতাগী উপজেলার মিজানুর রহমান। তিনি চাকরিতে যোগদান করার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে ডিউটি পালন করেন এবং এস আই হিসাবে তিনি সর্ব শেষ ঢাকা মহানগর পুলিশের মুগধা থানা মতিঝিল থানায় চাকরি করেন।

মতিঝিল থানায় চাকরি করা কালিন তিনি প্রমোশন পেয়ে পুলিশ পরিদর্শক হন এবং বরিশাল রেঞ্জে তার পোস্টিং হয়, সেখান থেকে পটুয়াখালী জেলায় পোস্টিং হয় তারপর তিনি পটুয়াখালী সদর থানায়, মহিপুর থানায় ওসি তদন্ত হিসাবে সুনামের সহিত ডিউটি পালন করেন। তার কাজকর্ম এবং পুলিশ কিভাবে মানুষের সেবক হতে হয় সেটার জলন্ত প্রমাণ মিজানুর রহমান। তাই তার প্রতি বরিশাল রেঞ্জের সিনিয়র কর্মকর্তাগন সন্তুষ্ট হয়ে পটুয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা বাউফলে তাকে পোস্টিং করেন।