মুলাদীতে ওরিয়েন্ডেশন অব গেইট কিপার’স্ অন এ্যাডোলসেন্ট হেলথ-এর প্রশিক্ষণ শুরু

ভূঁইয়া কামাল,মুলাদী।।

বরিশালের মুলাদীতে ওরিয়েন্ডেশন অব গেইট কিপারস্ অন এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ-এর প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা-এর আয়োজনে ২৩মে রবিবার মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ। প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান।

ইপিআই কবির আহম্মেদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর ডাঃ সালাউদ্দিন আহম্মেদ ও ডাঃ সুমাইয়া ফারহানা। প্রশিক্ষণে ১০-১৯ বছরের ছেলে এবং ১০-১৫ বছরের কিশোর ও কিশোরীদের শারিরীক ও মানুষিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ সময় উপজেলার ম্যারেজ রেজিষ্টার, ইমাম, সাংবাদিক, ওয়ার্ড কাউন্সিলর ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।