ঘূর্ণিঝড় ইয়াশ: বরগুনায় ৬৪০ আশ্রয়কেন্দ্র ও ৬টি মেডিকেল টিম প্রস্তত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ঘূর্ণিঝড় সম্ভব ঘূর্ণিঝড় ইয়াস মোকাবলোয় বরগুনায় প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভব ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতিমূলক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় । দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বরগুনা জেলায় ৬৪০ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশ্রয়কেন্দ্র গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বরগুনার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও জেলার ছয়টি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য বরগুনার সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয় থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে সম্ভাব্য ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ জরুরী মেরামতের জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় নগদ ১ কোটি ৩১লাখ টাকা মজুদ রয়েছে।খাদ্য সহায়তা হিসেবে ৩৫৮ মেট্রিক টন চাল মজুদ আছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসাইন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা পেয়ে তালতলীতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছি।সম্ভাব্য ঝড় মোকাবেলায় আমরা প্রস্তুত। এই উপজেলায় ১০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।এখানে নিশানবাড়ীয়া এবং সোনাকাটা এই দুটি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ বেশি।

বরগুনা সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, ঘূর্ণিঝড়ে সম্ভাব্য আঘাত মোকাবেলায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে চিকিৎসা সেবার জন্য জেলার ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এই টিমের ৬ জন চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।আমাদের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর বলেন,আমারা জেলা পযায়ের দুর্যোগ প্রস্তুতি টিমের সঙ্গে প্রস্তুতিমুলক সভা করেছি। দুর্যোগে সময় মানুষকে নিরাপদ রাখতে জেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ নিয়েছি। সম্ভাব্য ঝড়ের আঘাতে আহত ওদের চিকিৎসার জন্য জেলায় টি মেডিকেল টিম গঠন করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড় যদি আমাদের উপকূলে আঘাত হানে আমরা আশা প্রকাশ করছি- অত্যন্ত সফলতার সঙ্গে আমরা সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হব।