রূপালী বার্তায় সংবাদ প্রকাশ: মির্জাগঞ্জে শিক্ষক সমিতির কমিটি পুনর্গঠনের নির্দেশ

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তায় মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটেডের অন্তরবর্তী ব্যবস্থাপনা কমিটি সমবায় আইন লঙ্ঘন করে ঋন খেলাপী সদস্য দিয়ে অনুমোদনরে সংবাদ প্রকাশের ৪ দিনের মাথায় পুনর্গঠনের নির্দেশ দেন বরিশাল বিভাগীয় সমবায় কর্মকর্তা উপনিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) মোঃ রবিউল ইসলাম।

মির্জাগঞ্জ উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিমিটেডের সদ্য বিদায়ী সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদারের অভিযোগের প্রেক্ষিতে রবিবার (২৩ মে) একটি আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার বলেন, ই-মেইলে এ সংক্রান্ত অফিস আদেশ পেয়েছি। আশা করি আদেশটি অবিলম্বে বাস্তবায়ন হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন-অর-রশীদ বলেন, এ সংক্রান্ত আদেশ সম্বলিত একটি চিঠি হাতে পেয়েছি। উর্ধ্বতন কর্মকর্তার আদেশ আমাকে মানতেই হবে। আমি এ ব্যাপারে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, গত বুধবার (১৯ মে) পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারন-অর-রশীদ স্বাক্ষরিত আদেশে মির্জাগঞ্জ শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডরে সদস্য মোঃ আবদুল বারেক কে সভাপতি, আবদুস ছালাম সিকদার ও মোঃ ফরিদ আহম্মেদকে সদস্য করে ১২০ দিনের জন্য অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেন। কমিটির সদস্য আবদুস ছালাম সিকদার ঋণ খেলাপি। তিনি সমিতি থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে সেবা মূল্যসহ তিন লক্ষ একত্রিশ হাজার টাকা ঋণ পরিশোধ না করে খেলাপি হন বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে ২২ মে অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তায় সংবাদ প্রকাশিত হয়।