আগৈলঝাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের রবিন জয়ধরের স্ত্রী পূজা জয়ধর শনিবার রাতে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করেন। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ওই রাতেই প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাঃ তানজিলা আক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পূজার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে পূজা জয়ধর মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।