বরগুনায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
মাছরাঙ্গা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ও পরিবেশকর্মী মুশফিক আরিফের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে বরগুনায়। মানববন্ধনে একইসাথে বরগুনা রিপোটার্স ইউনিটির সদস্য মাসুম বিল্লাহকে পেশাগত দায়িত্ব পালনের সময় লাঞ্ছিত করার প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার (২৫ মে) বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন প্রঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে বরগুনা রিপোটার্স ইউনিটি ও বিডি ক্লিন বরগুনার সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ আজীম, রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, বিডি ক্লিন বরগুনার সহ সমন্বয়ক নাইমুল ইসলাম, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, মাই টিভির বরগুনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনসহ অন্যানয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময়ে বক্তারা বলেন, বার বার অন্যায়কে প্রশ্রয় দিতে কুচক্রীমহল বিভিন্নভাবে সাংবাদিকদের উপর চড়াও হয়, পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করে হামলা ও মামলার হুমকির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায় যা কখনোই ভালো কিছুর ইঙ্গিত বহন করেনা। ভবিষ্যতে সাংবাদিকদের উপর কোনো হামলার ঘটনা ঘটলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। এসময় তিনি সাংবাদিকদের উপর হামলা প্রতিরোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।