মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে টিউবয়েল শ্রমিকের মৃত্যু

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে ভোলা জেলার ভোলা সদর থানার শিবপুর গ্রামের মধুর পুত্র সফিক (৫০) নামে এক টিউবয়েল বসানো শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের সহকর্মীরা জানান ২৬মে বুধবার সকাল ১১টার সময় মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা খান বাড়ীতে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সোহেল খান এর বাড়ীতে গভীর নলকূপ বসানোর কাজ করার সময় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হলে সহকর্মীরা সফিককে উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ মোহাম্মাদ দেলোয়ার হোসেন মৃত্যু ঘোষণা করেন। মুলাদী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন।