বরিশাল নগরীতে র‌্যাবের অভিযান: ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল মহনগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার (২৭ মে) নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো-(১) পলাশ হাওলাদার (২৫), পিতাঃ মৃত সামছু হাওলাদার, সাং- ধান গবেষনা, (২) মোঃ মহিবুল ইসলাম@ পাভেল(৩৫), পিতাঃ মৃত মোতালেব হাওলাদার, সাং-রুপাতলী, (৩) মোঃ হাসিব শরীফ(২৫), পিতাঃ মোঃ লালু শরীফ, সাং- উত্তর জাগুয়া, কালজিরা এবং (৪) মোঃ পারভেজ তালুকদার(২০), পিতাঃ মোঃ খোকন তালুকদার, সাং- উত্তর জাগুয়া, কালজিরা, উভয় থানাঃ কোতয়ালী মডেল, জেলাঃ বরিশাল।

আসামীদের নিকট থেকে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ (একশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৮,০০৫/- (আট হাজার পাঁচ টাকা) উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল জেলার কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।