অবাধ্য ক্রোধ

অবাধ্য ক্রোধ
-মাহফুজা রিনা

সীমিত সাধ্য তবু মনটা যে অবাধ্য,
মরীচিকা সুখ যেন পরম আরাধ্য।

বেঁচে থাকাটাই যেন চরম অস্বস্তির,
নিদারুণ খরায় আজ স্বপ্নগুলো চৌচির।

স্বপ্নগুলো অধরা, তবুও মনটা স্বপ্নবাজ,
যেন জল রঙে ছবি আঁকা জানালার কাঁচ।

এই মন অপ্রাপ্তির মিশেলে গড়া যাপিত জীবন,
অপূর্ণতার জগতে তাই অবাধ বিচরণ,
না পাওয়ার বেদনাকেই তাই করেছি আপন।

আগাম বৃষ্টির শব্দ শুনেছি, ডেকেছে হাত নেড়ে,
ভেবেছি এবার তাই চলে যাব এ মৃত উপত্যকা ছেড়ে।

আমাকে ঘিরে ছিল শুকিয়ে যাওয়া ঘাস,
দিবাস্বপ্ন আর দুখের কলঙ্ক বিন্যাস।

নির্বিঘ্নে ঘুমাতে পারিনি কত রাত..
অমাবস্যা, অথবা জোনাক বিহীন আঁধারেও।

বুকের পাঁজরে লুকিয়ে রেখেছিলাম কত গোপন ক্ষত,
অবাধ্য ক্রোধ আর অভিমান ভুলে ছিলাম কতো।

আর নয় মরিচিকার পেয়ালায় জলচুমু এবার স্বপ্ন দেখব-
সর্বহারাদের মত ….