“অবস্থা চরম”

“অবস্থা চরম”
শ্রী বিপ্লব জলদাস

বদলে গেছে সবাই এখন
অবস্থা চরম,
কথার মানুষ খুব দেখা যায়
কাজের মানুষ কম।

যত বড় মুখ হবে না
তত বড় কথা,
এমন ভাব দেখায় যেন
অন্যরা জাঁতা।

রকম বুঝে অনেক লোকে
কুচক্রী করে,
সময় মতো শিক্ষা হবে
বির্পাকে পরে।

আজকের দিনটি তোমার জন্য
কালকের দিনটি তার,
মনে রে রেখো সত্যের কাছে
একদিন হবে হার।