বলেছিল আম খাওয়াবে, করলো ধর্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষনকারী মো. মতিন মিয়া(৪০)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও (মোকামছড়া) গ্রামে।

সোমবার (৩১ মে) তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মুঞ্জুর করে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

দোয়ারাবাজার থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ মে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে আম খাওয়ানোর কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের জুমগাঁও (মোকামছড়া) গ্রামের বাসিন্দা মো. বাবুল বেগের ছেলে মো. আব্দুল মতিন বেগ (৪০)। এই ঘটনার পর ৩০ মে ধর্ষিতার পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২ তারিখ ৩০/০৫/২০২১।
মামলার পরিপ্রেক্ষিতে আসামী আব্দুল মতিন বেগকে ওইদিনই সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধনী /২০০৩/এর ৯(১) ধারায় নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।