বরিশালে র‌্যাবের অভিযান: নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল মহানগরীর কোতয়ালী থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব-৮। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনী কাজী পাড়া মোড়ে ৩১ মে রাত পৌনে ১০ টার দিকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

তারা হলো-(১) মোঃ সোহাগ খাঁন(২৫), পিতা- মৃত নাসির খাঁন, সাং- দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া, (২) মোসাঃ সাথী আক্তার (২২), পিতাঃ মোঃ গোলাম শেখ, সাং- দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনী, উভয় থানা- কোতয়ালী, জেলা- বরিশাল বলে জানায়। তাদের নিকট থেকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ- ২১,৪৪২/-টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।