গাছ কাটা বন্ধ করো

গাছ কাটা বন্ধ করো
-বিপ্লব গোস্বামী

গাছ কাটা সবে বন্ধ করো
গাছ পরম মিত্র;
এমন মিত্র হয় না আর
বড় খাঁটি-পবিত্র।

নিঃস্বার্থ শুধু দিয়েই যায়
বদলে চায় না কিছু;
তারপরও নিঠুর মানুষ
চাড়েনি তাদের পিছু।

যখন তখন কাটে গাছ
আপন ইচ্ছে মতো ;
বন,অরণ‍্য,সংরক্ষিত,বাগ
আবাদ করেছে কত।

ক্লান্ত পথিককে ছায়া দেয়
দেয় ফুল ফল,
চাষীকে দেয় দেহ,কাণ্ড,পাতা
আরো দেয় মূল।

গাছ তো শুধু দিয়েই যায়
হয়নি কখনো রুষ্ট ;
এত সবের পরেও মানুষ
গাছের প্রতি নয় তুষ্ট।

বনাঞ্চল ধ্বংশ করে মানুষ
ধরিয়ে দেয় আগুন ;
নিঠুর নর ভুলে যায় বৃক্ষের
আত্মত‍্যাগের গুণ।