প্রেম করতে হবে তা কিন্তু নয়

প্রেম করতে হবে তা কিন্তু নয়
-বিচিত্র কুমার

তোমার সাথে রোজ রোমান্টিক কথা বলছি দেখে
আমি যে তোমাকে ভালোবাসি তা কিন্তু নয়,
আমি চাই আমার একজন ভালো বন্ধু থাকুক
সে মন খুলে আমার সাথে সারাক্ষণ কথা বলুক
প্রেম করতে হবে তা কিন্তু নয়।

আমি যে তোমাকে খুব মিস করি সবসময়
আমি যে তোমাকে ভালোবাসি তা কিন্তু নয়,
আমি চাই কেউ একজন আমাকে মিস করুক
আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করুক
প্রেম করতে হবে তা কিন্তু নয়।

আমি জানি প্রেম-ভালোবাসা মানে একটা ফিলিক্স
দু’জনার চাওয়া-পাওয়া দুটি মনের মিলন,
কিন্তু এই ঘোরকলিতে ভালোবাসার মূল্য কে দেয় বলো?
সবাই তো দেখি কাম-বাসনা নিয়ে পরে থাকে
মনে হয় এটাই যেনো এখনকার ডিজিটাল জীবন।

আমি বলছি না তোমাকে প্রেম করতে হবে
আমি চাই আমার একজন ভালো বন্ধু থাকুক,
সে সারাক্ষণ আমাকে কিছু একটা বলুক
আমি কেমন আছি জিজ্ঞাসা করুক?

দুপচাঁচিয়া, বগুড়া।