অশ্রুমালা

অশ্রুমালা
-এ কে সরকার শাওন

মনের গহীন বিজন বনে
ঘাপটি মেরে লুকিয়ে আছো!
খুঁজে খুঁজে মরি আমি
তুমি মুখ লুকিয়ে হাসো!

পরদেশী তো চেনে না গো
তোমার মনের চোরাগলি;
না, লুকিয়ো না রাজকুমারী,
তোমায় মিনতি করে বলি।

লুকোচুরি করে তুমি
দিন করেছো পার,
আলো টুকু কেটে গেলে
খুঁজে পাবে না আর!

নিশুতি রাতে আসবো
ডাকবো করুণ সুরে;
যত দূরেই রও না কেন
ভাসবে নয়ন নীরে।

আকাশপানে চেয়ে বুঝবে
আমি জ্বলছি মিটি মিটি;
আমার মনের বিলাপ-প্রলাপ
শতভাগই নিরেট খাটি!

কাজল ধোয়া নোনাজলে
ভিজবে যবে শাড়ীর আঁচল;
যদি পার মিলিয়ে নিও
অশ্রুমালার সব যোগফল!

কবিতাঃ অশ্রুমালা
কাব্যগ্রন্থঃ নিরব কথোপকথন
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা