দুষ্ট ঘড়ির কাঁটা

দুষ্ট ঘড়ির কাঁটা
-বিপ্লব গোস্বামী

টিকটিক ঘড়ির কাঁটায়
বাজে যখন নয়’টা,
বাবা বলেন স্কুলে চলো
বুকে বাড়ে ভয়টা।

স্কুলে গেলে ঘড়ি বুঝি
হয়ে যায় আলসে,
টিফিনের লোভে জিভে
জল আসে লালসে।

রবিবারের ঘন্টাগুলো
চলে যায় ঝটপট,
দুষ্ট ঘড়ির কাঁটা বুঝি
জানে ছল কপট।