বরিশাল মহানগরীতে র‌্যাবের অভিযান, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপালী বার্তা।।
বরিশাল মহানগরীর অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (০৯ জুন) বিকেলে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, কোতয়ালী থানাধীন ১২ নং ওয়ার্ডস্থ আমবাগান খ্রিষ্টান পাড়ার নির্মানাধীন নিরবের পার্কের গেটের সামনে থেকে র‌্যাব সদস্যরা একজনকে আটক করা হয়। তার নাম মোঃ হাবিবুর রহমান(৪০), পিতাঃ মৃত ধলু ব্যাপারী, সাং-বড় জালিয়া, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল। আসামীর নিকট থেকে ৫০৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের এক হাজার তিনশত দশ টাকা উদ্ধার করে।

পরে রাত ৮টার পর ২৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাগীয়া মোঃ ফরহাদ হোসেনের মুদি দোকানের সামনে থেকে আরও একজনকে আটক করে। তার নাম মোঃ হুমায়ুন শরীফ (২২), পিতাঃ মোঃ সেলিম শরীফ, সাং- বাগীয়া, ২৯ নং ওয়ার্ড, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ বরিশাল। তার নিকট থেকে ৪২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ে নগদ ৫৫২ (পাঁচ শত বায়ান্ন) টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় এবং বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।