প্রজাপতি

প্রজাপতি
-বিপ্লব গোস্বামী

প্রজাপতি প্রজাপতি
একটু দাঁড়াও ভাই,
সাতরঙা ডানা দুটো
একটু দেখতে চাই।

এত রঙ্গিন ডানা তুমি
কোথায় পেলে ভাই,
তোমার মত ডানা দুটো
আমারও তো চাই।

একটু কাছে এসো ভাই
একটু ছোঁয়ে দেখি,
ছোট্ট তোমার পাখা দুটো
পাখির মত নাকি।

না,,না,,না,, গো সোনামণি
ছোঁইতে আমায় মানা!
জানি ধরলে আমায়
তুমি ভেঙে দিবে ডানা।