চরফ্যাশনে ডাক্তারের বিরুদ্ধে গুরুতর জখমকে নরমাল সদন দেয়ার অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল হাই‘র বিরুদ্ধে গুরুতর জখম হওয়া রোগীকে নরমাল নদন দেয়ার অভিযোগ করেছেন আলী আজগর নামক এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুলারহাট থানার আবুবক্করপুর গ্রামের আলী আজগরকে প্রতিপক্ষ মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। সে ২৮মে /২১ তারিখ থেকে ৩দিন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় একাধিক সিলাই লেগেছে। এই বিষয়ে দুলারহাট থানায় মফিজুল ইসলাম, রহমান উল্লাহসহ ৩জনকে বিবাদী করে ৩২৬সহ কয়েকটি ধারা উল্লেখ করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হাসপাতালে সনদ চান। ডা. আবদুল হাই মারাত্মক জখম রোগীকে নরমাল উল্লেখ করে সনদ ১২ জুন আদালতে প্রেরণ করেন। এই সনদের ফলে বাদী সঠিক বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংখা রয়েছে বলে আলী আজগর দাবী করেন।

এ ব্যপারে ডা. আবদুল হাই বলেন, আমি ভর্তির খাতা অনুযায়ী সদন দিয়ে থাকি। বিষয়টি আমার আগামীকাল দেখতে হবে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, আমি বিষয়টি দেখতে হবে। দেখা জানাতে পারব।