পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী অন্তর আটক

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় ইয়াসিন অন্তত (২৫) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে ২০ পিচ ইয়াবা আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ১ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করে।

আটক ইয়াসিন অন্তর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইউসুব আলী হাওলাদারের ছেলে। সে এর আগেও একাধীকবার মাদক সেবন ও বিক্রির সময় আটক হয়ে জেল হাজতে গেছেন।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু মাদক ব্যাবসায়ীরা মাদক বেচাকেনা করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিন অন্তরকে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

পরে অন্তরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্থান্তর করা হয়েছে।