‘দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব-দ্বীপ পরিকল্পনা’

হারুন অর রশিদ, গলাচিপা (পটুয়াখালী)।।
দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষেই সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গনের সমস্যা থাকবেনা।

শুক্রবার (১৮ জুন) সকালে গলাচিপা লঞ্চঘাট পরিদর্শন শেষে এক সমাবেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই দেশের উন্নয়ন হয়। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে পারবেনা। এ অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়রা সমুদ্র বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। উপকূলীয় অঞ্চল হিসেবে নদী ভাংগন থেকে বাঁচতে অচিরেই বাধ সংস্কার ও নির্মান করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বড় প্রকল্প হাতে নিয়েছেন। যা ইতোমধ্যে শেষের পথে।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু.আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোহম্মদ শাহিন শাহ প্রমুখ। এরপর প্রতিমন্ত্রী কোষ্ট গার্ডের নৌযান যোগে উপজেলার বোয়ালিয় স্লুইজগেট স্পীডবোড ঘাট, পানপাট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।