“নববর্ষার হিল্লোলে”

“নববর্ষার হিল্লোলে”
-নিবেদিতা দাস

মেঘরাজ বিরহে অশ্রুনয়না প্রকৃতি আঙিনায় বর্ষাবরণ।
রিক্ত পল্লবীর দীর্ঘশ্বাসে সিক্ত ফোঁটার বর্ষণে,
নব পল্লবের উচ্ছ্বাসে ভরে ওঠে কানন৷

শীর্ণ শাখায় প্রাণের উদয়ন
পত্রবৃন্তে সবুজের নবায়ন,
বৃক্ষশাখীতে নব কুসুমের দোলা-
ভেজা কদমের প্রেমস্পর্শে ভ্রমরের গুনগুনে ,
বৃষ্টিফোটায় চাতক চায় প্রাণ৷

সজল হর্ষে দূর্বার গোছে পতঙ্গের মেলা,
সংগম আকাঙ্খায় কলাপী পাখা মেলে ইকেবানায়
উড়ে যায় বকপক্ষী –
মরাল বাঁধে মরালিরে প্রেমডোরে৷

বিহঙ্গ মধুভরে বাড়ি ফিরে ঘরে
জেলে ,মাঝি নৌকাবায়ে যায় স্রোতপারে,
কৃষক বেলা কাটে বর্ষার ছন্দে
সোঁদা মাটির ঘ্রাণে পিপীলিকা ধরে গান।

বাহিরে জানালার পারে কোনো মেঘরাজের দীর্ঘ প্রতীক্ষায়
তার বহু প্রতীক্ষিত নীলাম্বরীর নয়ন ভাসে জলে৷

একাকিনী মেঘরানী মেঘপানে চাহে
পুষ্করে আর এক নববর্ষায় ৷