সবার বিশ্বকবি

সবার বিশ্বকবি
-পবিত্র মহন্ত জীবন

পূর্বাকাশে ঝলমলে ও-ই
উঠছে প্রভাত রবি,
তিনি সবার প্রিয় মানুষ
আমার বিশ্বকবি।

ভক্ত তোমার গল্প-গানে
অমৃত সেই সুর,
ভরিয়ে দিতে তোমার গীতি
হৃদয় সিন্ধুপুর।

কালজয়ী কাব্য শিখা –
মুক্তি স্লোগান,
জগৎজুড়ে ছড়িয়ে দিতে
তোমার ঐক্যতান।

তুমি সবার আমার প্রাণে
তোমার ছবি আঁকি
সাহিত্যের ও-ই খেয়াঘাটে
তুমি বিশ্বকবি।