“বাবা”

“বাবা”
-কামরুল আহসান হাসান

বাবা হলো ধৈর্যের প্রতিক
অস্তিত্বের সাথে মিশে থাকা অকুতোভয় সৈনিক।

বাবা হলেন, হাজারো কষ্ট নিরবে হজম করার এক অনন্যা প্রতিভা।
বাবার স্বপ্নজগত, সন্তানের সুন্দর ভবিষ্যৎ!
আবদার পূরণ করা-ই তার সাধনার অংশ।

বাবা হলো পৃথিবী জোড়া সুখ!
সন্তানের কল্যাণের জন্য, প্রতিক্ষায় থাকা তার নিত্য সঙ্গী।
চোখে ছিল অভিযোগ বিহীন এক অসাধারণ দৃষ্টি।

বাবা হলেন,
অল্পতেই উৎফুল্লতা ও সদা হাস্যজ্বল মুখচ্ছবি।
ঘুটঘুটে অন্ধকারে আলোকিত করার তীব্র প্রয়াস।
শক্ত হাতে পিচ্ছিল পথে আগলে ধরা,
হাজারো ভুলে ক্ষমা করার উম্মুক্ত বুক।
বাবার বুক ছিল প্রশান্তির কোমল পরশ।

আজ বাবা নেই,
একটা শূন্যতার লালন যেন প্রতিক্ষণ!
স্মৃতি হয়ে আছে, তার আদর্শ ও শিক্ষা।
বাবাকে আল্লাহ ভালো রাখুন ও জান্নাত দান করুন।
আমিন।

২০ জুন ২০২১ইং, ঢাকা।